চাটখিলের বিকাশ ব্যবসায়ীর টাকা হ্যাক, ৩ হ্যাকার গ্রেপ্তার

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
চাটখিল উপজেলার শাহপুর বাজারস্থ ‘দি স্মার্ট টেলিকম’ এর বিকাশ নাম্বার হ্যাক করে প্রতারক চক্র ৩ লক্ষ ৪৩ হাজার টাকা নিয়ে যায়।গত ২৫ ডিসেম্বর চাটখিল থানায় এই ঘটনার জন্য একটি মামলা করেন টেলিকমের মালিক সফিকুল ইসলাম।
নোয়াখালী পুলিশ সুপারের নিদর্শনায় তদন্তটিম গঠন করেন।তদন্তের এক পর্যায়ে চাটখিল তদন্তটিম নিশ্চিত হয় হ্যাকার চক্র চট্টগ্রাম মহানগর এলাকায় অবস্থান করছে।
চাটখিল থানার তদন্তটিন চট্টগ্রাম মহানগরে গত ০৯ জানুয়ারী চান্দগাও থানা এলাকায় অভিযান কালে তিন জনকে গ্রেফতার করেন ।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে হ্যাকার চক্রের অন্য সদস্যদের সনাক্ত করা হয়।
এ বিষয় চাটখিল থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান বাকিদের গ্রেফতারের অভিযান চলছে। গ্রেফতারকৃতদের ১০ জানুয়ারী বিজ্ঞ আদালতে সোপর্দ কর হয়।গ্রেফতারকৃতদের মধ্য দুই জন নিজেদের দোষ স্বীকার করে স্বেচ্ছায় আদালতে জবানবন্দি প্রদান করে।
