হিলিতে ৫৫ জন দরিদ্র ও কর্মহীন হিজড়াদের খাদ্য সামগ্রী বিতরণ

হিলি প্রতিনিধি:

করোনা মহামারী কালিন দিনাজপুরে হিলিতে ৫৫ জন দরিদ্র ও কর্মহীন হিজড়াদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ১১ টায় লাইট হাউজের উদ্যোগে চাল মাথা অফিস প্রাঙ্গণে হিলি লাইট হাউজের সাব ডিআইসি জাহাঙ্গীর আলম এসব খাদ্য সামগ্রী দরিদ্র ও কর্মহীন হিজড়াদের মাঝে তুলে দেন।

এসময় হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন,হিলি লাইট হাউজের অডিটলেট ম্যানেজার মোস্তাফিজুর রহমান ও লাইট হাউজের অডিটলেট ইনচার্জ আবু তাহেরসহ অনেকে উপস্থিত ছিলেন।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ১২ কেজি চাল,৪ কেজি আলু,২ কেজি মশুর ডাল,২ লিটর সয়াবিন তৈল,২ কেজি লবণ,২ কেজি পেঁয়াজ।