চাটখিল পৌরসভায় মেয়র পদে ৮ জনসহ ৬৯ জনের মনোনয়ন পত্র দাখিল

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ 
আগামী ১৪ ফেব্রুয়ারি ৪র্থ ধাপে অনুষ্ঠিতব্য চাটখিল পৌরসভা নির্বাচনে ‘মেয়র’ পদে ৮ জন, কাউন্সিলর পদে ৬১ জনসহ ৬৯ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল করেছেন। 
নির্বাচন কমিশন সূত্রে জানাযায়, আজ (১৭ জানুয়ারী) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে ৮ জন মেয়র, সংরক্ষিত নারী ওয়ার্ডে ১০ জন এবং সাধারণ ওয়ার্ডে ৫১ জন কাউন্সিলর সহ ৬৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।
মেয়র পদে মোস্তফা কামাল (বিএনপি) মোঃ নিজাম উদ্দিন (আওয়ামীলীগ) ফজলুল করিম (জাতীয় পার্টি) মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী (স্বতন্ত্র)  বেলায়েত হোসেন (স্বতন্ত্র) মোঃ ছাইফ উল্যাহ (স্বতন্ত্র) কার্তিক দেবনাথ (স্বতন্ত্র)  নাজমুল ইসলাম (স্বতন্ত্র) মনোনয়ন পত্র দাখিল করেছেন।