লালমনিরহাটে মটর সাইকেল আরোহী দুই পুলিশ সদস্য ট্রাক চাপায় নিহত

মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি ।।
লালমনিরহাট জেলার হাতীবান্ধা খানের বাজার এলাকায়, মোটরসাইকেল আরোহী দুই পুলিশ সদস্য কে ট্রাক চাপা দেওয়ায় ঘটনা স্থলে পুলিশ সদস্যদের মৃত্যূ হয়েছে।পুলিশ সদস্য দুজন হাতীবান্ধা থানর বিশেষ শাখায়(ডিএসবি)তে কর্মরত।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল আলম জানায়, ডিএসবিতে কর্মরত এস,আই, আব্দুল মতিন,ও কনষ্টেবল মুজিবুল আলম মোটর সাইকেল যোগে কাজ সেরে বড়খাতা থেকে হাতীবান্ধা ফিরছিলেন,খানের বাজার এলাকায় একটি ট্রাককে ক্রস করে পার হবার সময়, ট্রাকের নীচে মটরসাইকেল চলে যায়,এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ঐ দুই পুলিশ সদস্যের।ট্রাকটি কে আটক করা হয়েছে,পুলিশ ঘটনাটি নিবীর ভাবে তদন্ত করে দেখবে দুর্ঘটনার প্রকৃত কারন।
