লালমনিরহাটে কলেজ ছাত্রের আত্মহত্যা

মিজানুর রহমান,লালমনিরহাট ।।
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কোদালখাতায় শরিফুল ইসলাম শিশির(২৪) নামক এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ,পরিবারের দাবী সে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার ১৯জানুয়ারী সকাল ০৭টায় সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ এলাকার, ডাঃ মোঃ রফিকুল ইসলামের চতুর্থ পুত্র শরিফুল ইসলাম শিশিরের ঝুলন্ত লাশ বাড়ীর পাশে বাগান থেকে উদ্ধার হয়।মৃত কলেজ ছাত্র ঢাকায় অবস্থিত আশা ইউনিভার্সিটির আইন বিষয়ে অনার্স ফাইনাল বর্ষের ছাত্র ছিলেন।মৃত কলেজ ছাত্রের লাশের পাশে পুলিশ একটি চিরকুট পায়।সেখানে মাদকাসক্ত হয়ে অর্থনৈতিক বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করার ইঙ্গিত রয়েছে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহলম ঘটনার সত্যতা জানিয়ে বলেন, লাশ উদ্ধার করে পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরী করেছে,এবং ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত বিষয় নিশ্চিত করে বলা যাবে।প্রাথমিক ধারনায় সে আত্মহত্যা করেছে বলে জানায়।
শরিফুল ইসলাম শিশিরের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে এলাকায়,তার পরিবার কে সান্ত্বনা দিতে ছুটে আসে মানুষ দুর দূরান্ত থেকে। শিশিরের দুই ভাই ঢাকায় অবস্থান করায় তার জানাজার নামায বাদ এশা অনুষ্ঠিত হয়।জানাজার নামাযে সদর উপজেলার চেয়ারম্যান কামরুজ্জামান সুজন ও মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকেন।
