ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জয় টাইগারদের

অনলাইন ডেস্ক ।।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ’ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করে নিলো টাইগাররা। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন অধিনায়ক তামিম ইকবাল।
শুক্রবার(২২ জানুয়ারি) টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৩.৪ ওভারে ১৪৮ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ১৪৯ রানের মামুলি লক্ষ্যে তামিম ইকবালের হাফ সেঞ্চুরিতে ৩৩.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। সর্বোচ্চ ৫০ রান আসে অধিনায়কের ব্যাট থেকে। সাকিব অপরাজিত থাকেন ৪৩ রানে।
ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ টানা ছয়টি সিরিজ (২০০৬–২০১০) জিতেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ দুটি সিরিজই (২০১৮ সালে) জিতেছে টাইগাররা। আজ টানা তৃতীয় সিরিজ জয় তথা হ্যাটট্রিক পূর্ণ করলো লাল সবুজের দল।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ ৪৩.৪ ওভার ১৪৮ অল আউট (পাওয়েল ৪১, ওটলে ২৪ বোনার ২০, আলজারি ১৭) (মিরাজ ৪/২৫, ২/১৫)
বাংলাদেশ: ১৪৯/৩ ৩৩.২ ওভার (তামিম ৫০, সাকিব ৪৩) (রেইফার ১/১৯)
