কমলনগরে সানরাইজ ক্লাবের মানবতার দেয়াল উদ্ভোধন

গিয়াস উদ্দিন শাকিল,কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি: 
আপনার অপ্রয়োজনীয় বস্ত্র রেখে যান, প্রয়োজনীয় বস্ত্র নিয়ে যান এ প্রতিপাদ্যে লক্ষ্মীপুরের কমলনগরে স্থাপিত হয়েছে মানবতার দেয়াল। উপজেলার চর লরেন্স বাজারে এ মানবতার দেয়াল স্থাপন করেন, স্বেচ্ছাসেবী সংগঠন ঐতিয্যবাহী  সানরাইজ ক্লাব চর লরেন্স শাখা।
(২২ জানুয়ারী)শুক্রবার দুপুরে মানবতার দেয়ালের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে তরুন সমাজ সেবক ও সাংবাদিক গিয়াস উদ্দিন শাকিলের পরিচালনায় উপস্হিত ছিলেন সানরাইজ ক্লাবের উপদেষ্টা ও হাজিরহাট উপকূল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মোতালেব।
 চর লরেন্স বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক আবদুর রহমান পাটোয়ারী,সানরাইজ ক্লাবের উপদেষ্টা ফিরোজ মাহম্মুদ,সানরাইজ ক্লাবের উপদেষ্টা ও চর লরেন্স সোনালী ব্যাংকের সাবেক অফিসার হাজী নুরল ইসলাম,সানরাইজ ক্লাবের অর্থ সম্পাদক সহেল মাহমুদ শুভ,সানরাইজ ক্লাবের প্রচার সম্পাদক মিনাহাজুল ইসলাম,সদস্য মিঠু,ইউনুছ খাঁন  ফাহাদ,আরিফ হোসেন (আজম),অনিক,নজরুল ইসলাম তুহিন সহ প্রমূখ।