ঘোড়াশালে সম্ভাব্য মেয়র প্রার্থী শরীফুল হকের বিশাল নির্বাচনী শোডাউন

নরসিংদী প্রতিনিধি :
শনিবার ২৩ জানুয়ারী ২০২১ বিকালে ঘোড়াশাল পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ্ব শরীফুল হক এর সমর্থনে খানেপুর বাসট্যান্ডে মোড়ে এক বিশাল গণ জমায়েত অনুষ্ঠিত হয়েছে।
দুপুর থেকে এক থেকে নয় ওয়ার্ড থেকে আসা হাজারো নেতা-কর্মীর ভিরে সমাবেশ এক পর্যায় বিশাল আকার ধারন করে। খানেপুর মোড় এলেকার সমস্ত জায়গা লোক সমাগমে ছেয়ে যায়। আগামী পৌর নির্বাচনে শরীফুল হক কে পুনরায় মেয়র হিসেবে দেখতে চায় লেখা ব্যানার-ফ্যাস্টুন এবং রং- বেরং বাশি বাজিয়ে পৌরবাসী মিছিলে যোগদান করেন। সমাবেশ চলে সন্ধ্যা পর্যন্ত।
সমাবেশে বক্তব্য রাখেন তৃতীয় বারের সাম্ভাব্য মেয়র প্রার্থী পৌরমেয়র মেয়র শরীফুল হক, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ওবায়দুল কবির মির্ধা, পৌর যুবলীগ সভাপতি মনির হোসেন মোল্লা, পৌর আ: লীগ সাধারন সম্পাদক এস এম শফিসহ স্হানীয় নেতৃবৃন্দ।