ডিবি পুলিশের অভিযানে বাগেরহাটে ১৯টি হরিণের চামড়াসহ ২ জন আটক

মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাট ডিবি পুলিশ শনিবার (২৩ জানুয়ারি) ভোর রাতে শরণখোলার রাজৈর বাসস্ট্যান্ড এলাকা থেকে ১৯ টি হরিণের চামড়াসহ ২ জনকে গ্রেফতার করেছে।

বাগেরহাট ডিবি পুলিশের এসআই গাজী ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজৈর বাসস্ট্যান্ডে বাস ড্রাইভার মনিরের বাসায় অভিযান চালিয়ে ১৯ টি চিত্রল হরিণের চামড়া উদ্ধার করেন।এ সময় তার স্বীকারোক্তি অনুযায়ী রাজৈর গ্রামের মতি কাজির পুত্র চামড়া পাচারকারী ইলিয়াসকে তার বাড়ি থেকে গ্রেফতার করে বাগেরহাট নিয়ে যায়।

এ ব্যপারে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করা হবে বলে এসআই ইকবাল জানিয়েছেন।

Share this news as a Photo Card

24 January 2021

ডিবি পুলিশের অভিযানে বাগেরহাটে ১৯টি হরিণের চামড়াসহ ২ জন আটক

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে