আদমদীঘিতে কিশোরের আত্মহত্যা

আহসান হাবিব শিমুল(আদমদীঘি প্রতিনিধি):
বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কোমারভোগ গ্রামের ইউসুফ আলী (১৭) নামের এক কিশোর গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ইউসুফ আলী কোমারভোগ গ্রামের আলম হোসেনের ছেলে। 
জানা যায়, সোমবার দুপুরে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কোমারভোগ গ্রামের আলম হোসেনের ছেলে ইউসুফ আলী পারিবারিক কলহের জের ধরে অভিমান করে পরিবারের সকলের অজান্তে তার নিজ ঘরের তীরের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন তার লাশ ঝুলে থাকা অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।