নরসিংদী জেলা প্রসাশক ফুটবল টুর্নামেন্ট ফাইনালে চ্যাম্পিয়ান হয়েছে পলাশ একাদশ

নরসিংদী প্রতিনিধি :
চব্বিশ জানুয়ারী ২০২১ রবিবার। বিকালে স্হানীয় মোসলহ উদ্দিন ভূইয়া স্ট্যাডিয়ামে নরসিংদী জেলা প্রসাশক ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট ২০২০ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উত্তেজনা ও প্রতিদ্বন্ধিতা মুলক খেলায় নরসিংদী সদর একাদশকে হারিয়ে ১-০ গোলে পলাশ উপজেলা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন ট্রফি অর্জণ করে।
এসময় স্টেডিয়াম মঞ্চে উপস্হিত থেকে খেলা উপভোগ করেন নরসিংদীর ঢাকা বিভাগীয় শ্রেষ্ঠ জেলা প্রসাশক সৈয়দা ফারহানা কাউনাইন। আরো উপস্হিত ছিলেন জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার এবং জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া।
প্রধান অতিথি শিল্পমন্ত্রী অ্যাড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের কাছ থেকে বিজয়ী দলের পক্ষে পুরস্কার গ্রহন করেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার রুমানা ইয়াসমিন।
