লক্ষ্মীপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন

নিজস্ব প্রতিবেদক ।।
লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার ৬ নং বাংগাখাঁ ইউনিয়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ।
রবিবার ( ২৪ জানুয়ারি ) বিকেলে স্থানীয় মাদ্রাসার মাঠে লক্ষ্মীপুর সদর থানা কৃষকলীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া আয়োজনে প্রায় ৩ হাজার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর থানা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক রিয়াজুর রহমান সঞ্চলনায় এবং বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃশাহজাহান,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাহ্ উদ্দিন টিপু,সদর থানা আওয়ামীলীগের আহ্বায়ক হুমায়ূন কবির পাটোয়ারী,কেন্দ্রীয় যুবলীগ নেতা শামসুল ইসলাম পাটোয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন আজাদ ভূঁইয়া,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রহমান উল্লাহ বিপ্লব।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মাকসুদুল করিম মামুন, ফিরোজ পাটোয়ারী জহিরুল ইসলাম টিপু মোস্তাফিজুর রহমান, জসিম উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
