লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস গার্ডেন এর উদ্যোগে মতলব উত্তরে দেড় সহস্রাধিক কম্বল বিতরণ

চাঁদপুর প্রতিনিধি ॥

লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস গার্ডেন এর উদ্যোগে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫এ২, বাংলাদেশ এর জেলা গভর্নর লায়ন কামরুন্নাহার পিএমজেএফ এর আর্থিক সহযোগিতায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নে শীতার্তদের মাঝে দেড় সহস্রাধিক কম্বল বিতরণ করা হয়।

রোববার (২৪জানুয়ারী) সকালে মোহনপুর ইউনিয়নের মহসিন ইমাম চৌধুরী বাড়ীতে বিতরণকার্য় অনুষ্ঠিত হয়।

বিতরণ পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় কেবিনেট ট্রাজারার লায়ন মহসিন ইমাম চৌধুরী পিএমজেএফ তিনি বলেন, আর্তমানবতার সেবায় নিয়োজিত বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক সেবা সংগঠন হচ্ছে লায়ন্স ক্লাব। লায়ন্স ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গরিব ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ, বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণসহ গরিব-দুঃখী মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। লায়ন্স ক্লাবের মূল উদ্দেশ্য হলো মানবসেবা। লায়ন্স ক্লাব সেবার হাত বাড়িয়ে দিয়ে গরিব ও দুঃখীদের শিক্ষা, স্বাস্থ্য তথা জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। বিশ্বব্যাপী উন্নতির ছোঁয়া পৌঁছে দেয়ার লক্ষ্যে দেশে দেশে শান্তির বার্তা নিয়ে যাচ্ছে। বিশ্বব্যাপী লায়ন্স ক্লাব দুর্গত মানুষের সেবায় নিয়োজিত। অসহায় মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দাও এই আহ্বানে নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে লায়ন্স ক্লাব।

এ সময় উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাবের সহ-সভাপতি মো. ইকবাল হোসেন চৌধুরী, সমাজসেবক রিপন চৌধুরী, বদিউজ্জামান তপাদার, হারুন অর রশিদ, খোরশেদ চৌধুরী’সহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ।