চাটখিল উপজেলা প্রেসক্লাবকে ভবন করে দেয়া হবে – জাহাঙ্গীর আলম

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম বলেছেন, স্থান নির্ধারন হলে চাটখিল উপজেলা প্রেসক্লাবকে স্থায়ী ভবন করে দেয়া হবে যাতে সাংবাদিকরা তাদের পেশাগত দ্বায়িত্ব পালন শেষে বিশ্রাম নিতে পারেন।
তিনি গতকাল সন্ধ্যায় চাটখিল উপজেলা প্রেসক্লাবের কনফারেন্স রুমে বেসরকারী স্যাটেলাই টিভি চ্যানেল এশিয়ান টিভির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।
এশিয়ান টিভির নোয়াখালী জেলা উত্তর প্রতিনিধি মাহবুর আলমের আয়োজনে উপজেলা উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামরুল কাননের সঞ্চালনায় ও সভাপতি মিজানুর রহমান বাবরের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী,বেলাল চৌধুরী,আহসান হাবীব সমীর,ভিপি মিজানুর রহমান,রিয়াজ খান,নজরুল  দেওয়ান।
উক্ত অনুষ্ঠানে নোয়াখালী টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মানিক ভুইয়া,বেগমগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিঠু,যমুনা টিভির নোয়াখালী প্রতিনিধি মুতাসিম বিল্লাহ সবুজ, চ্যানেল আইয়ের নোয়াখালী প্রতিনিধি আলা উদ্দিন সবুজসহ বিভিন্ন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।