কমলনগরে ব্রিজে ফাটল; দুর্ঘটনার আশঙ্কা!

গিয়াস উদ্দিন শাকিল,কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৮নং চরকাদিরা ইউনিয়নের ফজুমিয়ার হাট টু চরবসুর প্রধান সড়কে ভুলুয়া নদীর উপর অবস্থিত ব্রিজটিতে ফাটল দেখা দিয়েছে। ব্রিজটি মানুষের চলাচলের অনপুযোগী হয়ে পড়েছে ।
সরজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজটির একাধিক স্থানে ভেঙ্গে যাওয়ায় সেখানে কাঠ ও তক্তা ব্যবহার করে কোন রকম যান চলাচল করছে। সিএনজি, রিক্সা ও হোন্ডা ইত্যাদি এই ঝুঁকিপূর্ণ ব্রিজটির উপর দিয়ে নিয়মিত চলাচল করে।
প্রায়ই দুর্ঘটনা ঘটে এই ব্রিজের উপর। তবুও চলাচলের একমাত্র রাস্তা হওয়ায় ওই অঞ্নচলের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজটি ব্যবহার করে আসছে। স্থানীয়দের অভিযোগ এলাকার জনপ্রতিনিধিরা নির্বাচনের সময় ব্রিজটি সংস্কার করার প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পরে আর কেউ খবর নেয় না। ফজুমিয়ার হাট বেড়ির মাথা থেকে নেয়াখালীর সীমানা পর্যন্ত এই রাস্তার উভয়পাশে প্রায় ১৫-২০ হাজার লোকের বসবাস।
চরবসু এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়, ইসহাকনগর মেজর আবদুল মান্নান স্কুল এন্ড কলেজ, চরবসু বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়” চরবসু আবু জাকের স: প্রা: বিদ্যালয়” চরবসু পাটোয়ারী পাড়া স: প্রা: বিদ্যালয়” চরবসু আইডিয়াল স্কুল এন্ড কলেজ” কাওমি মাদ্রাসা সহ প্রাই ১০টি শিক্ষা প্রতিষ্ঠান, ছোটবড় ৪ টি হাটবাজারের ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট এলাকাবাসীর নিত্যকার চলাচল করতে হচ্ছে ঝুঁকি নিয়েই। প্রতিদিন এই ব্রিজ দিয়ে প্রায় তিন থেকে চার হাজার মানুষ যাতায়াত করেন।
তাই ‍অনতিবিলম্বে ব্রিজটি সংস্কারের জন্য জরুরী প্রদক্ষেপ নেওয়ার দাবী জানিয়েছে এলাকাবাসী।