রাউজানের উত্তর হলদিয়ায়(ওয়াহেদখিল) শতাদিক পরিবারের মাঝে চাউল বিতরণ

এম জামশেদুল আলম, রাউজান (চট্রগ্রাম) প্রতিনিধি।

আধুনিক রাউজানের রূপকার জননেতা জনাব এবিএম ফজলে করিম চৌধুরী এমপি মহোদয় এর পক্ষ হতে এবং হলদিয়া ইউনিয়ন কৃষক সহায়তা সমিতি’র ব্যবস্তাপনায়  রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়ন এর দুর্গম এলাকা সুলতান নগর ও নন্দিরখীল এলাকায় প্রায় শতাদিক(১০০) গরিব ও দুস্ত পরিবারের মাঝে চাউল বিতরণ করেন।
অত্র অনুষ্টানের উসমান গনি রাসেদ এর সঞ্চালনায়, উদ্ভোধন করেন এস এম ইয়াছিন তালুকদার,প্রধান অতিথি ছিলেন হলদিয়া ইউনিয়ন আওয়ামিলীগ’র যুগ্নসাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমন,সভাপতিত্ব করেন হলদিয়া কৃষক সহায়তা সমিতি’র সভাপতি আবু সৈয়দ রেহান ,বিশেষ অতিথি হিসেবে ছিলেন আলহাজ্ব জয়নাল আবেদীন,আবছার তালুকদার,ও এমদাদ তালুকদার।
 অত্র অনুষ্ঠানে টেলিকনফারেন্স এর মাধ্যমে  বক্তব্য রাখেন আধুনিক রাউজানের রুপকার এবিএম ফজলে করিম চৌধুরী, তিনি বলেন অতি দ্রুত হচ্ছারঘাট-উত্তর হলদিয়ার ব্রিজ বাস্তাবায়ন হবে,সুলতান নগর এলাকায় প্রাথামিক বিদ্যালয়ের কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন,অত্র এলাকায় ১০-১২টি পরিবারের যে বিদ্যুৎ পৌঁছায়নি সেইগুলাতে ১৫দিনের মধ্যে বিদ্যুৎ লাইন দেওয়ার নির্দেশ প্রদান করেন,তিনি বলেন একদিন অই এলাকায় গিয়ে জনসাধারণের সাথে বসবেন তাদের সমস্যার কথা শুনবেন ও সেই লক্ষ্যে কাজ করবেন, যারা এই আয়োজন করেছেন তাদেরকে তিনি অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তিনি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও শুস্বাস্থ্য কামনা করে বক্তব্যর ইতি টানেন।
প্রধান অতিথি জনাব জিয়াউল হক চৌধুরী সুমন অত্র এলাকার সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণের কাজ করার আহবান জানান,যতদিন তিনি থাকবেন অত্র এলাকার মানুষের জন্য কাজ করে যাওয়ার প্রতিজ্ঞা করেন। তিনি এবিএম ফজলে করিম চৌধুরী ও প্রধানমন্ত্রীর জন্য দোয়া কামনা করেন সকলের নিকট এবং তিনি হলদিয়া কৃষক সহায়তা সমিতির সকলকে ধন্যবাদ জানান।
অত্র অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,আমিরহাট বাজার কমিটির সভাপতি নাছির উদ্দিন ইলিয়াস, সুলতান নগর এর সমাজ প্রতিনিধি জনাব হোসেন,আলমগীর হোসেন,ছাত্রনেতা সাইফুল ইসলাম চৌধুরী,অশু নাথ,অভিজিৎ ঘোষ,মামুন,সাহেদ,বাবার, সাব্বির , তৌহিদসহ অত্র এলাকার জনসাধারণ ও অন্যান্য নেতৃবৃন্দ।