বাস্তবায়ন হওয়ার পথে বহুল-প্রতিক্ষিত হলদিয়া-হচ্ছারঘাটের ব্রিজ

এম.জামশেদুল আলম,রাউজান (চট্রগ্রাম) প্রতিনিধি।
রাউজানের সর্ব উত্তরে ও ফটিকছড়ির পূর্বে, হলদিয়া ও খিরামের মাঝামাঝি অবস্থিত সর্তাখাল, সেখানে দুই উপজেলার মধ্যে পৃতক করেছে এই সর্তা খাল। বর্ষাকালে দুই উপজেলার মানুষের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সর্তাকালের বন্যার ফলে। এতে করে দুই উপজেলার মানুষের মধ্যে যে ফসল ফলাধি ও বিভিন্ন লেনদেন ও হলদিয়া এরিয়ার কিছু শিক্ষার্থী খিরাম কাদিরীয়া মূঈনীয়া দাখিলা মাদ্রাসায় পড়ালেখা করে কিন্তু বর্ষাকালে তারা মাদ্রাসায় যেতে পারেনা এমনকি গুরুত্বপূর্ণ পরিক্ষায় ও অংশগ্রহণ করা দুঃসাধ্যের হয়ে পড়ে যখন খালের পানি বেড়ে যায়।তাই দুই গ্রামের মানুষের অনেক দিনের চাওয়া একটা ব্রিজ।সেই চাওয়ার অবষাণ ঘটতে যাচ্ছে কয়েকমাসের মধ্যে, এমনটায় জানালেন রাউজানের সাংসদ জানাব এবিএম ফজলে করিম চৌধুরী।
(২ই ফেব্রুয়ারি) সোমবার, রাউজানের সর্ব উত্তরের এরিয়া সুলতান নগর ও নন্দিরখীল এলাকায় হলদিয়া ইউনিয়ন কৃষক সহায়তা সমিতি’র আয়োজনে অত্র এলাকায় খাদ্যবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এবিএম ফজলে করিম চৌধুরী টেলিকনফান্সে বলেন, এই ব্রিজের কথা আমার স্বরণে আছে,কিছুদিনের মধ্যে এই ব্রিজের কাজের ও হলদিয়া বড়ুয়া পাড়ার ব্রিজের কাজের ট্রেন্ডারর হওয়ার সাথে সাথে কাজ শুরু করা হবে।আমি এবং ফটিকছড়ির এমপি মিলে কাজের উদ্ভোদন করবো।
