শিবপুরে ২০০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর শিবপুরে  ৯ ড্রামে ২০০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে শিবপুর মডেল থানা পুলিশ।
২ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ৩টায় উপজেলার বাঘাব ইউনিয়নে গোবিন্দপুর গ্রামে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা  আজিজুর রহমানের নেতৃত্বে  সঙ্গীয় ফোর্সসহ ওই গ্রামের সখী রানীর বসত বাড়ির আশ পাশের মাটির নীচ থেকে  ৯ ড্রামে এই মদগুলো উদ্ধার করা হয়।
ওসি মোল্লা আজিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোবিন্দপুর গ্রামের সখী রানীর বাড়ির পাশ থেকে মাটি নিচে পুঁতা অবস্থায় ৯ ড্রামে প্রায় ২০০ লিটার দেশীয় চুলাই মদ উদ্ধার করি।
এসময়  পুলিশের উপস্থিতি টের পেয়ে মদ তৈরির সাথে জড়িতরা পালিয়ে যায়। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

Share this news as a Photo Card

03 February 2021

শিবপুরে ২০০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে