লক্ষ্মীপুর জেলা কারাগার পরিদর্শনে আইজি প্রিজন মোমিনুর রহমান

নিজস্ব প্রতিবেদক ।।

লক্ষ্মীপুর জেলা কারাগার পরিদর্শন করেন আইজি প্রিজন মোমিনুর রহমান।আইজি প্রিজন ব্রিগ্রেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন জানান,লক্ষ্মীপুর জেলা কারাগারকে আরও আধুনিকায়ন করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১২টায় লক্ষ্মীপুর জেলা কারাগার পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

কারা মহাপরিদর্শক আরও বলেন, ‘লক্ষ্মীপুর জেলা কারাগারে আগে মাদক প্রবেশের যে একটা সুবিধা ছিল, সেটি এখন অনকটাই নিয়ন্ত্রিত। এক্ষেত্রে আরও কঠোর ব্যবস্থা কিভাবে নেয়া যায় সেটি আমরা চিন্তা করছি।’

এসময় উপস্থিত ছিলেন, চট্রগ্রাম রেঞ্জের কারা উপ-মহাপরিদর্শক একেএম ফজলুল হক, কারা হেড কোয়াটার্সের সহকারী কারা-মহাপরিদর্শক (উন্নয়ন) মোহাম্মদ সাজ্জাদ হোসেন, লক্ষ্মীপুর জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের, জেলার সাখাওয়াত হোসেন, ডেপুটি জেলার তোফায়েল আহমদ প্রমুখ।

এর পূর্বে সকা%6 ৯টায় কারাগারের প্রধান ফটকের সামনে আইজি প্রিজন ব্রিগ্রেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুনকে লক্ষ্মীপুর জেলা কারাগারের কারারক্ষীদের পক্ষ থেকে গার্ড অব অর্নার দেয়া হয়। পরে কারারক্ষীদের ব্যারাক এবং কয়েদীদের আবাসিক ভবন পরিদর্শন করার পাশাপাশি কারাগারের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন তিনি। এরপর লক্ষ্মীপুর জেলা কারাগারের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে তিনি মতবিনিময় শেষে আজই চাঁদপুর জেলা কারাগার পরিদর্শনের উদ্দ্যেশে দুপুরেই লক্ষ্মীপুর ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর জেলা কারাগারের জেলার সাখাওয়াত হোসেন বলেন, বাৎসরিক নিয়মিত ভিজিট কার্যক্রমের আওতায় আইজি প্রিজন স্যার আজ লক্ষ্মীপুর কারাগার পরিদর্শন করেন।

তিনি আরো বলেন, লক্ষ্মীপুর জেলা কারাগারের অভ্যন্তরের অবকাঠামোগত বিল্ডিংগুলোর নাজুক অবস্হার উন্নয়ন ও কারারক্ষী দের জন্য নতুন ব্যারাক নির্মাণসহ কারাগারের সীমানা বৃদ্ধি করার বিষয়ে আইজি প্রিজন স্যারে সাথে আলোচনা হয়।

এক প্রশ্নের জবাবে জেলার সাখাওয়াত হোসেন বলেন, আজ ৪/২/২১ তারিখ পর্যন্ত লক্ষ্মীপুর জেলা কারাগারে মোট বন্দী’র সংখ্যা ছিলো ৬০৭ জন, এর মধ্যে কয়েদি ৮৯ জন এবং নারী বন্দি আছেন ১৮ জন।

Share this news as a Photo Card

04 February 2021

লক্ষ্মীপুর জেলা কারাগার পরিদর্শনে আইজি প্রিজন মোমিনুর রহমান

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে