পুনরায় মেয়র নির্বাচিত হওয়ায় চলন্তকে নৌকা ক্রেস্ট উপহার দিলেন সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ

শাহিনুর আলম শাহিন হিলি (দিনাজপুর)প্রতিনিধি ।।
দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভা নির্বাচনে পুনরায় এন এ এম মোঃ জামিল হোসেন চলন্ত মেয়র র্নিবাচিত হওয়ায় নৌকা ক্রেস্ট উপহার দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
গতকাল শুক্রবার (৫ ফেব্রয়ারি) সন্ধ্যা ৭ টায় বাজারস্থ দলীয় কার্যালয়ে উপজেলা সেচ্ছাসেবকলীগ ও উপজেলা ছাত্রলীগের আয়োজনে নৌকা ক্রেস্ট হাতে তুলে দিয়ে এই সংবর্ধনা প্রদান করা হয় ।
এসময় হাকিমপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নাসিম আহম্মেদ টুকু,উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি কাহের উদ্দিন মন্ডল,সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ,উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন মন্ডল,সাধারণ সম্পাদক মাহবুব আলম, পৌর ছাত্রলীগের সভাপতি তারিকুল সরকার, সাধারণ সম্পাদক অনিক সরকারসহ উপজেলা সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।
