সান্তাহারে পুকুরে বিষ প্রয়োগে পোনা মাছ নিধন

আহসান হাবিব শিমুল(আদমদীঘি প্রতিনিধি):
বৃহস্পতিবার(৫ ফেব্রুয়ারি) রাতের অন্ধকারে বগুড়ার সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামে অজ্ঞাত দুর্বৃত্তরা মাছ চাষের পুকুরে বিষ প্রয়োগ করেছে। এর ফলে মঞ্জু হোসেন নামের এক মাছ ব্যবসায়ীর প্রায় ৫ বিঘা আয়তনের পুকুরের আনুমানিক দুই লাখ টাকার পোনা মাছ মারা গেছে। 
জানা গেছে,  আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ছোট আখিড়া গ্রামের মঞ্জুর হোসেন দমদমা গ্রামের চৌধুরী পুকুর নামের পুকুর তিন বছরের জন্য ইজারা নিয়ে মাছ চাষ করেছিলেন। পুকুরে রুই, কাতলা, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ ছিল।
বৃহস্পতিবার রাতের কোন এক সময় দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করলে সমস্ত মাছ মরে ভেসে ওঠে। পরে ওই গ্রামের লোকজন মোবাইল ফোনে তাকে সংবাদ দিলে, তিনি এসে মাছ মরে যাওয়ার এই দৃশ্য দেখেন। তিনি দাবি করেন মরে যাওয়া মাছের মূল্য প্রায় দুই লাখ টাকা। এ ঘটনায় তিনি আদমদীঘি থানায় সাধারণ ডায়েরী করেছেন।