আদমদীঘিতে প্রথম টিকা নিলেন ডা. শফিউল করিম তালুকদার

আহসান হাবিব শিমুল(আদমদীঘি প্রতিনিধি):

রবিবার বগুড়ার আদমদীঘি উপজেলার ৫০শয্যা হাসপাতালে করোনা ভাইরাস টিকা প্রদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

এদিন প্রথম টিকা গ্রহন করেন ওই হাসপাতালের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শফিউল করিম তালুকদার।

টিকাদান কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিন।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। এখানে সর্বশেষ ৮৫ জন নিবন্ধন করেন। কিন্তু এদিন পর্যন্ত নিবন্ধন সম্পন্ন হওয়া ১০ জনকে প্রথম ডোজ টিকা প্রদান করা হয়েছে।