চট্টগ্রামে প্রথম ভ্যাকসিন নিলেন শিক্ষা উপমন্ত্রী নওফেল

সাজ্জাদ হোসেন চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি ।।
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল নিজে ভ্যাকসিন নিয়ে চট্টগ্রামে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন ।
আজ রবিবার ০৭ ফেব্রুয়ারি সকাল পৌনে ১১টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের চতুর্থ তলায় স্থাপিত ভ্যাকসিন বুথে তিনি ভ্যাকসিন গ্রহণ করেন।
এরপর একে একে ভ্যাকসিন নেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির, চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা  ডা. সেলিম আকতার, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি, বিদুৎ বড়ুয়া, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি
আনোয়ার হোসেন। এরপর তাদের সকলকে পর্যবেক্ষণ ইউনিটে রাখা হয়।
এসময় উপস্থিত ছিলেন সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সহ স্বাস্থ্য সংশ্লিষ্টরা।চমেক হাসপাতালের ৪র্থ তলায় ভ্যাকসিন প্রদানের জন্য চারটি বুথ রয়েছে।এর মধ্যে দুটি বুথে পুরুষ এবং দুটি বুথে মহিলাদের ভ্যাকসিন A6েওয়া হচ্ছে। প্রথম দিন অনলাইনে নিবন্ধনকৃত ১০০ জনকে ভ্যাকসিন প্রদান করা হচ্ছে।
দুপুর আড়াইটা পর্যন্ত কার্যক্রম চলবে। অনলাইনে নিবন্ধনকৃতরাই ভ্যাকসিন নিতে পারবেন। এ পর্যন্ত নিবন্ধনকৃত প্রায় দেড়শ জনের ফরম জমা হয়েছে।

Share this news as a Photo Card

07 February 2021

চট্টগ্রামে প্রথম ভ্যাকসিন নিলেন শিক্ষা উপমন্ত্রী নওফেল

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে