বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি পাওয়ার থ্রেসার বিতরণ

শাহীনুর আলম শাহিন,হিলি, দিনাজপুর প্রতিনিধি:

দিনজাপুরের হাকিমপুরে কৃষি বিভাগের গ্রামীণ প্রকল্পের আওতায় ২২ টি সমিতিভুক্ত কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি পাওয়ার থ্রেসার বিতরণ করা হয়েছে।

আজ সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে এসব যন্ত্রপাতি বিতরণ করেন হাকিমপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন-উর-রশিদ ও নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলম।

এসময় ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন,উপজেলা কৃষি অফিসার ড. মমতাজ বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরজেনা বেগম, ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান, মেফতাহুল জান্নাত সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

08 February 2021

বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি পাওয়ার থ্রেসার বিতরণ

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে