জবির নতুন ক্যাম্পাসের ডিজিটাল নকশা প্রণয়ন

হাসান সজিব, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন ক্যাম্পাসের প্রায় ২০০ একর জমির জরিপ যা আধুনিক প্রযুক্তি ডিজিটাল ড্রোন সার্ভের মাধ্যমে সম্পূর্ণ হয়েছে।
বুধবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় উপাচার্যের সভা কক্ষে অধ্যাপক ড. মীজানুর রহমান এর কাছে নকশা হস্তান্তর করা হয়।
এ সময় ড্রোনের মাধ্যমে সম্পাদিত জরিপ কাজের ভিডিও চিত্র প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। প্রকল্প এলাকার বাস্তব চিত্র, জমির সীমানা, রাস্তাঘাট, পুকুর, ডোবাসহ সকল প্রকার চিত্র নকশার মাধ্যমে উপস্থাপন করা হয়, যা পরবর্তিতে মাস্টার প্ল্যান তৈরির কাজে সহযোগী হবে।
নকশা হস্তান্তরের সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, রেজিস্ট্রার, পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস), প্রধান প্রকৌশলী, প্রক্টর সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

11 February 2021

জবির নতুন ক্যাম্পাসের ডিজিটাল নকশা প্রণয়ন

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে