সকল প্রস্তুতি সম্পূর্ণ, রাত পোহালেই সোনাইমুড়ী পৌর নির্বাচন

সোনাইমুড়ী ( নোয়াখালী) প্রতিনিধি:

নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনী সকল প্রস্তুতি সম্পূর্ণ করে ৪র্থ ধাপে ১৪ ফেব্রুয়ারী রবিবার রাত পোহালেই নোয়াখালীর সোনাইমুড়ি পৌরবাসীর বহুল প্রতিক্ষিত পৌরসভা নির্বাচন। ইতোমধ্যে ৯টি কেন্দ্রের প্রত্যেকটিতেই আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষনীয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়,প্রতি কেন্দ্রে সার্বক্ষণিক ১ জন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং ৩ জন বিচারিক ম্যাজিষ্ট্রেট টহলে থাকবেন। ২৫ হাজার ভোটার অধ্যুষিত এই পৌরসভাটি এর আগে ২০০৩ সালের ১৩ জুলাই প্রতিষ্ঠার পর প্রথম নির্বাচন হয়েছিল ২০০৬ সালের ১৩ই মার্চ, দ্বিতীয় নির্বাচন ২০১৩ সালের ৬ জুলাই পর বর্তমানে তৃতীয় নির্বাচন ১৪ ফেব্রুয়ারী/২০২১ অনুষ্ঠিতহচ্ছে।

এ নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝে উদ্বেগ উৎকন্ঠা থাকলেও বর্তমান আইনশৃংখলা বাহিনীর তৎপরতায় তাদের মাঝে সাহস জুগিয়েছে। অনেকেই অবাধ ও সুষ্ঠ নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। এখানে মেয়র পদে ৪ জনপ্রার্থী প্রতিদন্ধিতা করছেন। তারমধ্যে আওয়ামীলীগ মনোনীত নৌকারপ্রার্থী ভিপি নুরুলহক, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বর্তমান মেয়র মোতাহের হোসেন মানিক, ইসলামী আন্দোলন মনোনীত হাত পাখার প্রার্থী শাকের হোসেন ভূঁইয়া ও স্বতন্ত্র প্রার্থী মোবাইল প্রতীকের খোরশেদ আলম। এছাড়া সংরক্ষিত মহিলা আসনে ৭জন এবং সাধারন কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী প্রতিধন্ধিতা করছেন।

বিএনপির মেয়র প্রার্থী মোতাহের হোসেন মানিক ১নং কৌশল্যারবাগ, ২ নং শিমুলিয়া, ৩ পাপুয়া, ৬ সৌনাইমুড়ী পূর্বপাড়া ও ৭ নং দুঃশ্বিম পাড়া কেন্দ্র গুলি অত্যান্ত ঝুকিপূর্ণ বলে অভিমত ব্যক্ত করেন।

অপরদিকে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ভিপি নুরুল হক এর মতামতের জন্য মুঠোফোনে বহুবার চেষ্টা করে কল রিসিভ না করায় মতামত পাওয়া যায়নি।

নির্বাচন, সার্বিক আইন শৃংখলা, সুষ্ঠু ভোট ও ঝুকিপূর্ণ কেন্দ্রের বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শেখ ফরিদ এর নিকট জানতে চাইলে তিনি জানান, যে কোন মূল্যে সুষ্ঠ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন বদ্ধ পরিকর। এ জন্য প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যাক আইন শৃংখলা বাহিনী ও ম্যাজিষ্ট্রেট মোতায়েন থাকবে। কোন কেন্দ্রই ঝুকিপূর্ণ নয়। আমাদের কাছে প্রতিটি কেন্দ্রই গুরুত্বপূর্ণ ।