পবিত্র হজের প্রস্তুতি নিতে শুরু করেছে সৌদি আরব

অনলানইন ডেস্ক ।।

মানুষের স্বাস্থ্যসেবার বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী জুলাই মাসে পবিত্র হজকে কেন্দ্র করে প্রস্তুতি নিতে শুরু করেছে সৌদি সরকার। এ জন্য প্রয়োজনীয় জনবল সরবরাহের পদক্ষেপ নিচ্ছে সৌদি মন্ত্রণালয় ।খবর গালফ নিউজের

গালফ নিউজ জানায়, হাজিদের স্বাস্থ্যসেবায় অংশ নেবে এমন কর্মী বাছাইয়ের জন্য দেশটির স্বাস্থ্য অধিদফতর কমিটি গঠন করবে। প্রতিটি কমিটি প্রয়োজনীয় জনশক্তি সরবরাহ, শ্রেণিবদ্ধকরণ ও নিশ্চিতকরণের জন্য দায়বদ্ধ থাকবে। স্বেচ্ছাসেবীদের প্রয়োজনীয় সংখ্যা এবং বিশেষত্ব অনুযায়ী প্রস্তাবিত কর্মীদের নাম পর্যালোচনা করা হবে।