দাউদকান্দিতে অগ্নিকান্ডে মা – মেয়ের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি ।।

কুমিল্লায় বসতঘরে অগ্নিকাণ্ডে পুড়ে মারা গেছে মা-মেয়ে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) ভোররাত ৪টার দিকে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের ভেলানগর গ্রামে এ ঘটনা ঘটে।মৃতরা হলেন- ওই গ্রামের কুয়েত প্রবাসী মোহাম্মদ আলীর স্ত্রী ছালেহা বেগম (৩৫) এবং তার মেয়ে ফারজানা আক্তার (৮)।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ভোররাতে প্রবাসী মোহাম্মদ আলীর বসতঘরে আগুন লাগলে মুহুর্তের মধ্যে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে ঘুমন্ত ছালেহা বেগম ও তার মেয়ে ফারজানা আক্তার আগুনে পুড়ে মারা যান। অগ্নিকান্ডের সঠিক কারণ জানা যায়নি ।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইফুল ইসলাম আগুনের ঘটনায় মা-মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।