পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় আহত ০৪

মো.সুমন মৃধা,পটুয়াখালীজেলা প্রতিনিধিঃ 
পটুয়াখালীতে বাস ও ব্যাটারী চালিত অটোর সংঘর্ষে ০৪ জন আহত হয়েছেন। 
শুক্রবার (১৯ফেব্রুয়ারী) সকাল ৯টা ৩০মিনিট এর দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহা-সড়কের বসাকবাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এইচ আর পরিবহন নামক ঘাতক বাসটি আমতলী থেকে পটুয়াখালীর উদেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে পটুয়াখালী-কুয়াকাটা মহা-সড়কের বসাকবাজারের গাজী বাড়ির কোনা সড়ক থেকে মহাসড়কে ব্যাটারী চালিত অটো ওঠার সময় এইচ আর পরিবহনের দ্রুত গতির বাসটির সঙ্গে অটোর সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলে অটোর চার যাত্রী আহত হয়।
আহতরা হলেন, কালাম হাাওলাদার (৩৫), হাবিবুর রহমান (৪৫), আবুল বিশ্বাস (৬০), মজিবুর রহমান (৫৫)।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) হুমায়ুন কবির বলেন,  পটুয়াখালী-কুয়াকাটা মহা সড়কের বসাকবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় চার ব্যক্তি আহত হয়েছে।তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বাস আটক করা হলেও চালক বা হেলপারকে আটক করা সম্ভব হয়নি।