ঠাকুরগাঁওয়ে কর্ণেট সাংস্কৃতি সংসদের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে কর্ণেট সাংস্কৃতি সংসদের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকালে স্বপ্ন জগৎ পিকনিক স্পট পার্কে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।

সংগঠনের সভাপতি সৈয়দ নুর হোসেন বাবলু সভাপতিত্বে ও সাইফুল ইসলাম প্রবাল চৌধুরীর সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামীম ফেরদৌস টগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহীন ফেরদৌস।

এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক ফিরোজ সুলতান বাবু, সংগীত শিল্পী শহিদুল ইসলাম ও সাংবাদিক রুবেল ইসলাম প্রমূখ।প্রসঙ্গত, ১৯৮২ সালে প্রতিষ্ঠার পর থেকে ক্রীড়াঙ্গনে কাজ করে যাচ্ছে সংগঠনটি। ১৯৯০ সালে সংগীত ও শিল্প সাহিত্য অঙ্গনকে সম্পৃক্ত করে সাংস্কৃতিক অঙ্গনেও নিরলস ভাবে কাজ করে যাচ্ছে কর্নেট সংস্কৃতি সংসদ। মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষে নিয়মিত সংগঠন টি ১৬ দিন ব্যাপী বিজয় ও সাংস্কৃতিক মেলা আয়োজন করে আসছে।