লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যাংক কর্মকর্তার মৃত্যূ

মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি ।।
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় ডাচ বাংলা ব্যাংকের শাখা ব্যবস্থাপকের মৃত্যূ।ব্যাংক কর্মকর্তার নাম আনোয়ারুল ইসলাম মিলন(৩৯),তার বাড়ী কালিগঞ্জ উপজেলায়।
সোমবার ২২ফেব্রুয়ারি বিকেল পাঁচটায় পাটগ্রাম উপজেলার নবীনগর এলাকায় লালমনিরহাট ও বুড়িমারি আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার সুত্রে জানা যায় কালিগঞ্জ উপজেলার সুন্দ্রাহবি গ্রামের আমিনুর রহমানের পুত্র আনোয়ারুল ইসলাম মিলন,পাটগ্রাম উপজেলার ডাচ বাংলা ব্যাংকের শাখা ব্যবস্থাপক হিসেবে দ্বায়িত্বে রয়েছেন,প্রতিদিনের মত কাজ শেষে মটর সাইকেল যোগে বাড়ী ফিরছিলেন, বুড়িমারি থেকে লালমনিরহাট গামী মহাসড়কের নবীনগর এলাকায়,লালমনিরহাট গামী পাথর বোঝাই একটি ট্রাক কে ওভার টেক করতে গেলে, ট্রাকের নীচে মটর সাইকেলটি চাপা পড়ে, এতে ঘটনাস্থলে ব্যাংক কর্মকর্তা আনোয়ারুল ইসলাম মিলনের মৃত্যূ ঘটে।
হাতীবান্দা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন,ঘটনার কথা শুনে আমরা সেখানে যাই, ঘাতক ট্রাকটিকে আটক করি এবং মৃতদেহ উদ্ধার করেছি।
