লালমনিরহাট থানা পুলিশের হারিয়ে যাওয়া গুলি ভর্তি ম্যাগজিন একমাস পর উদ্ধার

মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি ।।
লালমনিরহাট সদর থানা পুলিশের হারিয়ে যাওয়া গুলি ভর্তি ম্যাগজিন এক মাস পর উদ্ধার হয়েছে।শহড়ের কলেজ বাজার এলাকায় এক পথচারী প্রস্রাব করতে গেলে ম্যাগাজিনটি দেখতে পেয়ে ৯৯৯খবর দেয়,পুলিশ এসে গুলি ভর্তি ম্যাগজিনটি উদ্ধার করে।
২২ফেব্রুয়ারি রাত আটটার সময় রফিকুল ইসলাম নামে এক পথচারী,কলেজ বাজার এলাকায় একটি পরিত্যাক্ত জায়গায় প্রস্রাব করতে গেলে, টর্চের আলোতে সোনালী কিছু দেখতে পায়, কৌতূহল বসত লাঠি দিয়ে ময়লা সরালে সে গুলি ভর্তি ম্যাগজিন দেখতে পেয়ে ৯৯৯কল করে।খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ এসে গুলি ভর্তি ম্যাগজিনটি উদ্ধার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহলম জানান, গত ২৬জানুয়ারী একটি মামলার তদন্ত করতে সদর থানার এস,আই খালেকুল বাদশার কলেজ বাজার এলাকায় গেলে,সেখানে ভূলবশতঃ গুলি ভর্তি ম্যাগজিনটি তার খোয়া যায়।বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবগত না করায় খালেকুল বাদশা কে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে।ইতিপূর্বে ম্যাগজিনের একটি গুলি উদ্ধার হয়েছিল, আজ অবশিষ্ট সাতটি উদ্ধার হলো।এখন দেখার বিষয় সেখানে এটি কেউ রেখে এসেছে নাকি সেখানেই পড়ে ছিল তা তদন্ত করলে বেরিয়ে আসবে।
