হিলি আরনু জুট মিলে পাট অধিদপ্তরের অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা

শাহিনুর আলম শাহিন,হিলি, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের হিলির আরনু জুট মিলে অভিযান চালিয়ে অবৈধ ভাবে ব্যবসা পরিচালনা ও লাইসেন্স নবয়ান না করায় অভিযোগে ২৫ হাজার টাকা জরিমানা করেছে পাট অধিদপ্তর।

বৃহস্পতিবার(২৫ ফেব্রুয়ারি) দুপুরে জুট মিলটিতে পাট অধিদপ্তরের পরিচালক (পাট) ও যুগ্নসচিব এস এম আরসাদ ইমাম অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন। এসময় হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম ও দিনাজপুর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোশারফ হোসেন।

যুগ্নসচিব ও পাট অধিদপ্তরের পরিচালক (পাট) এস এম আরসাদ ইমাম বলেন,হিলি আরনু জুট মিলে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানটির লাইসেন্স না থাকায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Share this news as a Photo Card

25 February 2021

হিলি আরনু জুট মিলে পাট অধিদপ্তরের অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে