লক্ষ্মীপুরে জনপ্রিয় অনলাইন পত্রিকা নাগরিক কাগজের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক ।।

দেশের স্বনামধন্য ও বহুল প্রচারিত জনপ্রিয় অনলাইন পত্রিকা নাগরিক কাগজের ১ম বর্ষ পেরিয়ে ২য় বর্ষে পদার্পন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার(২৬ ফেব্রুয়ারি)৩.০০ ঘটিকার সময় নাগরিক কাগজের লক্ষ্মীপুর জেলা কার্যালয়ে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন নাগরিক কাগজের স্টাফ রিপোর্টার ও নোয়াখালী প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মুজাহিদুল ইসলাম।

নাগরিক কাগজ পত্রিকার ষ্টাফ রিপোর্টার সাংবাদিক সিরাজুল ইসলাম হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাগরিক কাগজের সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ সফিকুল ইসলাম।

নাগরিক কাগজের ব্যবস্থাপনা সম্পাদক মাসুদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তজার্তিক মানবাধিকার দুর্নীতি বিরোধী সোসাইটির লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ও দৈনিক বাংলার ডাক পত্রিকার ষ্টাফ রিপোর্টার জনাব ইসমাইল পাঠান।বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন,লক্ষ্মীপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহতাব হোসেন আরজু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সৈয়দ আরিফুল ইসলাম এবং হারুনুর রশীদ।

প্রধান অতিথি তার বক্তব্যে লক্ষ্মীপুর জেলার উন্নয়ন, অগ্রগতি, সম্ভাবনার ক্ষেত্রে নাগরিক কাগজ অনলাইন পত্রিকার ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলাদেশ নয় সমগ্র পৃথিবীতে অনলাইন পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনলাইন পত্রিকার মাধ্যমে বিশ্বের যে কোন স্থানের সংবাদ মুহূর্তের মধ্যে আমরা জানতে পারছি। জঙ্গি তৎপরতা, রেইনট্রির মতো স্পর্শকাতর ঘটনা অনলাইন পত্রিকার মাধ্যমে মুহূর্তের মধ্যে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে ফলে এ সকল কার্যক্রম আর চাপা থাকছেনা। ফলশ্রুতিতে এ সকল কার্যক্রমের বিরুদ্ধে কর্তৃপক্ষর তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহন করা সম্ভব হচ্ছে।

প্রধান অতিথি আরও বলেন, সাংবাদিকগণ হচ্ছেন জাতির বিবেক। সৎ ও নির্ভীক সাংবাদিকতা দেশ ও জাতির জন্য মঙ্গলজনক। দেশ ও জাতির উন্নয়নে সংবাদপত্র ও সাংবাদিকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

আলোচনা শেষে তিনি পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন এবং পত্রিকার আরো সমৃদ্ধি ও অগ্রযাত্রা কামনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাগরিক কাগজের ষ্টাফ রিপোর্টার মোঃ আজীম, ১৬ নং শাকচর ইউনিয়নের বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিটন হাজারী,সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার মিজানুর রহমান,সাংবাধিক ইসমাইল হোসেন, মোঃ হোসেন চৌধুরী প্রমুখ।