পটুয়াখালীর দুমকিতে সাংবাদিক বোরহান উদ্দিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

মো.সুমন মৃধাঃপটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানিগঞ্জে রাজনৈতিক প্রতিহিংসায় সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার বিচার ও বাউফল বিএমএসএফ’র সভাপতির উপর হামলার প্রতিবাদে পটুয়াখালীর দুমকিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ফেব্রুয়ারি) সকাল ১১ টায় প্রেসক্লাব দুমকির সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম দুমকি উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়েজন করা হয়।
প্রায় ১ঘন্টা চলাকালীন মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএমএসএফ’র জেলা সহ-সভাপতি ও দুমকি উপজেলা সভাপতি এম আমির হোসাইন, বাংলাদেশ সমাচার প্রতিনিধি মোঃ সোহাগ হোসেন, ভোরের কাগজ প্রতিনিধি মোঃ হারুন অর রশিদ, ইত্তেফাক প্রতিনিধি অধ্যক্ষ মোঃ জামাল হোসেন, গনকন্ঠ প্রতিনিধি মোঃ আরিফ হোসেন , গণজাগরণ প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন , আলোকিত সময় প্রতিনিধি সৈয়দ আতিকুল ইসলাম, অধিকরন প্রতিনিধি শংকর মিত্র, বাংলাদেশ চিত্র প্রতিনিধি মোঃ শাহিন আলম প্রমুখ ।
এসময়ে বক্তারা সাংবাদিক মুজাক্কির হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানিয়েছে ও বাউফল বিএমএসএফ’র সভাপতির উপর হামলার তীব্র নিন্দা এবং হামলাকারীদের অবিলম্বে গ্রফতারের জন্য প্রশাসন প্রতি আহবান জানান।
