নরসিংদীতে মুজিববর্ষের অঙ্গীকার বীমা হোক সবার এই শ্লোগানে বীমা দিবস পালিত

নরসিংদী জেলা প্রতিবেদক :
নরসিংদীতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন মহোদয় এর নির্দেশনায় জাতীয় বীমা দিবস উদজাপিত হয়েছে।
এ উপলক্ষে ১ মার্চ সোমবার আয়োজিত র‍্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন  উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোহাম্মদ রেজাউর রহমান ছিদ্দিকি।
নরসিংদীর মোসলেহ্ উদ্দিন ভূঁয়া স্ট্যেডিয়ামে অনুষ্ঠিত র‍্যেলি শেষে এক আলোচনায় বক্তাগণ বীমা সেক্টরকে সঞ্চয়ের পাশাপাশি কর্মসংস্থানের একটি উল্লেখযোগ্য মাধ্যম হিসেবে উল্লেখ করেন এবং বীমাকরণে জনগণকে উদ্বুদ্ধ করার বিষয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।