নরসিংদীতে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বাসভবনে চুরি

নরসিংদী প্রতিবেদক :
নরসিংদী শহরের চিনিশপুর এলাকায় বসবাসরত নরসিংদী জজ কোর্টের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: রকিবুল ইসলামের বাসায় এক দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
গত মঙ্গলবার গভীর রাতে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বাসভবনের জানালার গ্রীল কেটে চোর ভিতরে প্রবেশ করে ল্যাপটপ, আইপেইড, মোবাইল ফোন ও মূল্যমান কাপড়চোপড় চুরি করে নিয়ে যায়।
এ চুরির ঘটনাটি বুধবার(৩ মার্চ) চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রকিবুল ইসলাম নরসিংদী মডেল থানা পুলিশকে অবহিত করেছেন। এছাড়াও একই রাতে পার্শ্ববতী ইবনেসিনার পরিচালকের বাড়ীতেও চুরি সংঘটিত হয়েছে বলে জানা গেছে।
চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
