লালমনিরহাটে ভারতীয় মুদ্রাসহ এক বাংলাদেশী হুন্ডি ব্যাবসায়ী কে আটক করেছে পুলিশ

মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি ।।
লালমনিরহাট সদর উপজেলার তিস্তা টোল প্লাজায় বিপুল পরিমান ভারতীয় মুদ্রা সহ এক বাংলাদেশীকে আটক করেছে পুলিশ।আটক ব্যাক্তির নাম আদম আলী(৩৭)তার বাড়ী কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী পৌরসভার ৩নং ওয়ার্ড রুইয়ার পাড়।
গত মঙ্গলবার দিবাগত রাতে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায়, হাইওয়ে পুলিশের একটি দল সন্দেহজনক এক ব্যাক্তিকে রাস্তা পার হতে দেখে,তাকে আটক করে তল্লাশি করলে,শরীরের বিভিন্ন স্থানে লুকানো ভারতীয় মুদ্রা ৮,৭০,০০০ টাকা উদ্ধার করা হয়।,এ সময় আটক আদম আলী ভারতীয় রুপির বৈধ কোন কাগজ পত্র দেখাতে পারেনি তাই তাকে গ্রেফতার করে সদর থানায় নিয়ে আসা হয়।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহলম ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, উদ্ধার কৃত ভারতীয় রুপি সহ আদম আলীর নামে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ২৫(বি) ধারায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৪, তারিখ ০৩রা মার্চ।
