ঘাটাইলে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃবাহাদুর আলম খানের নির্বাচনী প্রচারণা

মোশারফ হোসেন মুরাদ, জেলা প্রতিনিধি, টাঙ্গাইল ।।
টাংগাইলে ঘাটাইল উপজেলার আসন্ন ৮নং দেওপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কা মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী মোঃবাহাদুর আলম খানের নেতৃত্বে নির্বাচনী প্রচারণায় এক বিশাল মটর সাইকেল বহরের আয়োজন করা হয়।
শনিবার (৬ মার্চ) দুপুর ১২ ঘটিকার সময় মটর সাইকেল বহরের মাধ্যমে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ঘুরে ঘুরে নির্বাচনী প্রচারণা কাজ করেন।।
সেখানে আরো উপস্তিত ছিলেন ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের এর আহব্বায়াক,ঘাটাইলের মাটি ও মানুষের প্রাণ প্রিয় নেতা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ শহিদুল ইসলাম লেবুর বড় ভাই মোঃ দুলাল হোসেন, এবং সাবেক উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক গোলজার হোসেন। সাবেক উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃমজনু খান, সাবেক উপজেলা আওয়ামী লীগের সদস্য কাশেম মেম্বার সাহের ও আরও ছিলেন প্রতিটি ওয়ার্ডর সভাপতি ও সাধারণ সম্পাদক।
