নরসিংদীতে জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান ৭ই মার্চ পালিত

নরসিংদী প্রতিবেদক :
আজ ৭ মার্চ ২০২১ প্রথমবারের  মত “ঐতিহাসিক ৭ই মার্চ” দিবস উদযাপন উপলক্ষে বিস্তারিত কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত জয় বাংলা চত্বরে অবস্থিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরাল জাগ্রত জাতিসত্তায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। 
এসময় জাতির পিতার স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর একে একে পুষ্পস্তবক অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি ও বেসরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সকল স্তরের নরসিংদীবাসী।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় নরসিংদী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও পুষ্পস্তবক অর্পণ করেন। বিকালে আরো বিস্তারিত ৭ মার্চের কর্মসুচি অনুষ্ঠিত হবে।
তাছাড়া জেলার  শিবপুর, মনোহরদী, বেলাবো এবং মাধবদীতেও পূর্ণমর্যাদায় ৭মার্চ পালন করা হয়েছে। সকাল থেকে বঙ্গবন্ধুর ভাষণসহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে স্হানীয় প্রশাসন ও আ:লীগ নেতৃবৃন্দ মহান ৭ই মার্চ উদযাপন করেছে। প্রতিটি স্হানেই বিকেলের কর্মসুচী অব্যহত আছে।
উল্লেখ্য ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে এবারই প্রথম নরসিংদী সরকারী অধাসরকারীসহ কল কারখানা এবং দোকান পাটে রঙ্গিন আলোকসজ্জায় এক জ্বলক তারাবাতির মতো উজ্জল হয়ে উঠে রাতের নরসিংদী।