চাটখিলে পুলিশের ৭ মার্চে আনন্দ উৎযাপন অনুষ্ঠান

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরনে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উৎযাপন অনুষ্ঠান রোববার চাটখিল থানার সম্মূখে অনুষ্ঠিত হয়।
চাটখিল থানা আয়োজিত এ অনুষ্ঠানে চাটখিল সোনাইমুড়ী সার্কেল এ এসপি সাইফুল ইসলামের সভাপতিত্বে ওসি আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন, চাটখিল থানায় কর্মরত পুলিশ কর্মকর্তা কৃষ্ণ কুমার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির,চাটখিলের ইউএনও এ এস এম মোসা,মেয়র নিজাম উদ্দিন ভিপি,ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু,রোজি শাহীন,পল্লী বিদ্যুতের ডিজিএম কামাল হোসেন, উপজেলা আ,লীগ সাধারন সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর,পৌর আ,লীগ সভাপতি বজলুর রহমান লিটন, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবর, সাংবাদিক ফোরাম সভাপতি আবু তৈয়ব,ইউপি চেয়ারম্যান এস এম বাকী বিল্লাহ প্রমূখ।
অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
