লক্ষ্মীপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ।।
“ করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব ’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮মার্চ সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, জাতীয় মহিলা সংস্থা ও মহিলা বিষয়ক অধিদপ্তর,লক্ষ্মীপুর এর আয়োজনে নারী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জনাব মোহাম্মদ সফিউজ্জামান ভূইয়া অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক),লক্ষ্মীপুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আনোয়ার হোছাইন আকন্দ,জেলা প্রশাসক,লক্ষ্মীপুর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডাঃ মোঃ আব্দুল গফফার, সিভিল সার্জন, লক্ষ্মীপুর, জনাব মোঃ রিয়াজুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার, লক্ষ্মীপুর, জনাব ডাঃ আশফাকুর রহমান মামুন,উপ-পরিচালক জেলা পরিবার পরিকল্পনা,লক্ষ্মীপুর, জনাব মোহাম্মদ মাসুম, উপজেলা নির্বাহী অফিসার, সদর, লক্ষ্মীপুর, জনাব ফরিদা ইয়াসমিন লিকা,চেয়ারম্যান, জাতীয় মহিলা সংস্থা, লক্ষ্মীপুর।
এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের নির্বাহী প্রধানগণ, সাংবাদিকবৃন্দ, নারী নেতৃত্ব ও বিভিন্ন শ্রেণি পেশার নারী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা জোবেদা খানম।
প্রধান অথিতি তার বক্তব্যে বলেন “মহামারীকালে বাংলাদেশের ডাক্তার, নার্স, প্রশাসন ও আইন-শৃংখলা বাহিনীসহ সকল পর্যায়ে নারীরা গুরত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই নারীরাই করোনাকে জয় করে নতুন সমতার বিশ্ব গড়ে তুলবে ’’।
বক্তারা নারীদের কাজের ক্ষেত্রে বহুমুখী প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় মানসিকতার পরিবর্তন জরুরি। বক্তারা নারীর সমান অধিকার প্রতিষ্ঠার জন্য নারীর শ্রমের মর্যাদার পূর্ণ স্বীকৃতি প্রয়োজন বলে মনে করেন। করোনাকালীন একজন নারী পরিবারকে সবচেয়ে বেশি শ্রম দিয়েছেন বলেও উল্লেখ করেন।
নারী নেতৃত্বের উদাহরণ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃতে বাংলাদেশের এগিয়ে যাওয়ার ভূয়সী প্রশংসা করেন বক্তারা।
এসময় নারীদের অধিকার নিশ্চিতে বঙ্গবন্ধুর নানা উদ্যোগের বিষয়ে আলোচনা করেন অনেকে।
