নরসিংদীতে ৫ কোটি টাকার বেদখল সম্পত্তি উদ্ধার

নরসিংদী প্রতিবেদক :
নরসিংদীতে ৫ কোটি টাকার বেদখল সম্পত্তি উদ্ধার করা হয়েছে।
নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশনায় ৯ মার্চ ২০২১ সোসবার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তাসলিমা আক্তার এর তত্ত্বাবধানে সরকারি সম্পত্তি উদ্ধার ও বেদখলমুক্তকরণ অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযান পরিচালনা করেন, নরসিংদী সদর এসিল্যান্ড মোঃ শাহ আলম মিয়া।
এসময় আমদিয়া ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন মাথরা মৌজায় আর এস ২৯২,২৯৩,২৯৪ ও ২৯৬ নং দাগে ‘ক’ তালিকাভূক্ত ২৫০ শতাংশ অর্পিত সম্পত্তি ( যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৫ কোটি টাকা ) বেদখলমুক্ত করা হয় ও সরকারের আয়ত্বে নেয়া হয়।
এ অভিযানে উক্ত ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
সরকারি সম্পত্তি বেদখলমুক্তকরণে জেলা প্রশাসন, নরসিংদীর এ অভিযান অব্যাহত আছে এবং থাকবে।
