শপথ নিলেন চাটখিলের মেয়র নিজাম উদ্দিন ভিপি

আনোয়ারুল আজিম,চাটখিল ।।

শপথ নিয়েছেন চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ভিপি।

বুধবার(১০ মার্চ) বিকালে চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় শপথ অনুষ্ঠানে বিজয়ী মেয়র ও ১২ জন কাউন্সিলর শপথ নেন।

চট্রগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ এন ডিসি তাদেরকে শপথ বাক্য পাঠ করান। একই সাথে চট্রগ্রাম বিভাগে সাতটি পৌরসভার মেয়র কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর সহ ৯১ জন প্রতিনিধি শপথ বাক্য গ্রহন করেন।

শপথ গ্রহন শেষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।