৩ সন্তান হিমোফিলিয়া আক্রান্ত, ১জনের মৃত্যু :মুুক্তিযোদ্ধা পরিবারের জন্য মানবিক সাহায্যের আবেদন

খোরশেদ আলম শিকদার, সোনাইমুড়ী,(নোয়াখালী) প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ওয়াসেকপুর এলাকার অসহায় রিক্সা চালক মুুক্তিযোদ্ধা পরিবারের সন্তান খোরশেদ আলম খোকন(৪২) এর তিন সন্তান হাসান(১৭), হোসেন(১৪), সামির(১৩) হিমোফিলিয়া-বি রোগে আক্রান্ত। তাদের চিকিৎসায় বিভিন্ন দপ্তরে সহযোগিতা চেয়ে আবেদন করা হলেও তেমন সাড়া পাওয়া যায়নি।ইতোমধ্যেই ১ সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রিক্সা চালক মুক্তিযোদ্ধার সন্তান খোকন তার ছেলেদের এই ব্যয় বহুল চিকিৎসার জন্য স্থাবর অস্থাবর সম্পত্তি শেষ করে এখন নিঃস্ব! মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির পরিবার মুজিব আদর্শের সৈনিক পরিবারের উত্তরাধিকারী টাকার অভাবে তিনটি সন্তান নিয়ে অসহায়ভাবে জীবন-যাপন করছে।
গত ১৩ জুন ২০০৭ সালে ঢাকা শিশু হাসপাতালের ডাক্তার ডাঃ জান্নাত (ঐ.গ.ঙ) এর কাছে পরিক্ষা-নিরীক্ষা করে জানতে পারে যে, তার বড় ছেলে হাসান(১৭) হিমোফিলিয়া-বি রোগে আক্রান্ত। পরবর্তীতে তার অপর দুই ছেলেও একই রোগে আক্রান্ত বলে রিপোর্টে জানা যায়। গত ১২ জুুলাই ২০২০ সালে তার বড় ছেলে হাসান(১৭) হিমোফিলিয়া রোগে মর্মান্তিক মৃত্যু হয়। রিক্সা চালক বাবা সহায় সম্বল হারিয়ে অসুস্থ ছোট দুই ছেলেকে নিয়ে মানবেতর জীবন যাপন করছে। তিনি এলাকাবাসী ও বিভিন্ন দপ্তরে আবেদন করে এই পর্যন্ত চিকিৎসা চালিয়ে আসছেন। বর্তমানে তিনি প্রায় দুই লক্ষ টাকা ঋণের বোঝা নিয়ে দিশেহারা হয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। তন্মধ্যে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলম এম.পি প্রধানমন্ত্রীর দপ্তরে আবেদন করে গত ০১ ডিসেম্বর ২০২০ সালে ৩০ হাজার টাকার একটি চেক অনুদান দেন, যাহা তার প্রয়োজনের তুলনায় অতি সামান্য।
বিশেষজ্ঞ ডাক্তার জানিয়েছেন, হিমোফিলিয়া-বি হলো অতিরিক্ত রক্তক্ষরন জনিত জন্মগত রোগ। মায়ের কাছ থেকে সন্তানদের মধ্যে এ রোগের বিস্তার ঘটে।শিশু বয়সে এ রোগের লক্ষন দেখা দেয়। তবে এ রোগটি সংক্রামক রোগ নয়।
অসহায় খোরশেদ আলম খোকন সন্তানদের বাঁচাতে সাহায্য চাইতে এসে কান্না জড়িত কন্ঠে সাংবাদিকদের জানান, প্রতি মাসে দুুটি সন্তানের চিকিৎসার জন্য কমপক্ষে ৩০ হাজার টাকার প্রয়োজন, যা তার পক্ষে কোন ভাবেই সম্ভব নয়। মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা জননেত্রী শেখ হাসিনা সহ দেশের স¦-হৃদয়বান ব্যক্তিদের কাছে বর্র্তমানে চিকিৎসাধীন ২ সন্তানের চিকিৎসার দায়িত্ব নেয়ার জন্য সাহায্য প্রার্র্থনা করেছেন। খোকনকে আর্থিক সাহায্য পাঠাতে তার বিকাশ নম্বর-০১৭৫৭৪৮১০৭৭(পার্র্সোনাল)।
