চাটখিল পৌর মেয়র নিজাম উদ্দীন ভিপির দায়িত্বভার গ্রহন

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
দেশের প্রথম শ্রেণির চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ভিপির দায়িত্বভার গ্রহন। 
রোববার (১৪ মার্চ) দুপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি বিদায়ী মেয়র মোহাম্মদ উল্যাহর কাছ থেকে দ্বায়িত্বভার গ্রহন করেন।
উৎসব মুখর পরিবেশে নব নির্বাচিত মেয়র ভিপি নিজাম ভাই কে সকল দায়িত্ব বুঝিয়ে দিয়ে, ফুলের মালা দিয়ে বরন করে আনুষ্ঠানিকতার মাধ্যমে বর্তমান মেয়র থেকে সাবেক হয়ে উপস্থিত সকলের ভালোবাসা নিয়ে বিদায় নিলেন, সাবেক মেয়র মোহাম্মদ উল্ল্য পাটওয়ারি।
মোহাম্মদ উল্যাহর সভাপতিত্বে দায়িত্বভার গ্রহন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, নব নির্বাচিত কাউন্সিলর মজিবুর রহমান নান্টু, সালেহ আহমেদ সুমন প্রমূখ।
এ সময়ে উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, ইউপি চেয়ারম্যান এস এম বাকী বিল্লাহ, সৈয়দ মাহমুদ হোসেন তরুন, নব নির্বাচিত কাউন্সিলর ওমর ফারুক নাজ, নজির আহম্মদ, মোঃ সোহেল, সজ্জাদ বিন ইউসুফ, মোরশেদ আলম, নওশাদুল করিম, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবর, সাধারন সম্পাদক কামরুল কানন সহ সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে পৌরসভার সচিব আলতাফ হোসেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিগত দিনের পৌরসভার আয় ব্যয়ের হিসাব তুলে ধরেন এবং পৌরসভা ৩ কোটি ৮০ লাখ টাকা দেনা রয়েছে বলে জানান।