জাতিরপিতার জন্মশত বার্ষিকী উপলক্ষে মেহেরপাড়া আ: যুবলীগের সমবেশ অনুষ্ঠিত

নরসিংদী প্রতিবেদক :
নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে ১৪ মার্চ রবিবার বিকেলে এক সমাবেশ মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে ।
সভায় সভাপতিত্ব করেন মেহেরপাড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক কামাল হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবলীগের সভাপতি বাবু বিজয় কৃষ্ণ গোস্বামী, উদ্বোধক ছিলেন নরসিংদী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়ার।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর থানা ছাত্র লীগের সাবেক সভাপতি জাকারিয়া, বক্তব্য রাখেন মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সফল সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুল হাসান , মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য আবদুল হামিদ খান।
বিশেষ বক্তা ছিলেন সদর উপজেলার সাবেক ছাত্র লীগের সাধারণ সম্পাদক আবু দাউদ, সদর থানা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, মেহেরপাড়া যুবলীগের যুগ্ম আহ্বায়ক, জাহাঙ্গীর আলম অভি, রেজাউল হক ভূইয়া, সেলিম মিয়া প্রমুখ । সভা পরিচালনা করেন যুবলীগ নেতা আমির হোসেন আলোচনা সমাবেশ ধীরে ধীরে জনসভায রূপ নেয়, তারুণ্যের ঢল নেমে আসে ।
