লালমনিরহাট জেলা বার কাউন্সিল নির্বাচনে আওয়ামীপন্থী আইনজীবীদের নিরঙ্কুশ বিজয়

মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি ।।

লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি নির্বাচনে,আওয়ামীপন্থী আইনজীবি পরিষদ নিরঙ্কুশ বিজয় পেয়েছে।নব-নির্বাচিত সভাপতি ও সম্পাদক কে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন পেশাজীবী সংগঠন।

রবিবার ১৫ই মার্চ লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হল আজ, নির্বাচনে আওয়ামী পন্থী আইনজীবী পরিষদ পূর্ন্য প্যানেলে বিজয়ী হয়। সকাল নয়টায় শুরু হয় ভোট গ্রহন, দিনব্যাপী ভোট গ্রহন শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষনা করে নির্বাচন কমিশন।জেলা আইনজীবী সমিতি পরিচালনা পর্ষদের ১৫ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃমতিয়ার রহমান,তার প্রাপ্ত ভোট ছিল ১০৩টি।নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি পন্থী প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডঃ একে এম সামছুল হক পেয়েছেন ২৯ ভোট।সমিতির সাধারন সম্পাদক হিসেবে ৭৬ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক অ্যাডঃ আশরাফ হোসেন বাদল,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডঃময়েজুল ইসলাম ময়েজ পেয়েছেন ৫৩ভোট।সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডঃআবুল কালাম আজাদ, সহ সাধারন সম্পাদক অ্যাডঃ আবু আহাদ খন্দকার লেলিন, কোষাধ্যক্ষ অ্যাডঃআব্দুর রশীদ প্রধান, লাইব্রেরীয়ান অ্যাডঃহাফিজুর রহমান হাফিজ,সমাজ কল্যান ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডঃ নজরুল ইসলাম (২)। সদস্যঃ হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডঃআকমল হোসেন আহমেদ,অ্যাডঃসফুরা বেগম রুমি,অ্যাডঃমশিউর রহমান,অ্যাডঃআব্দুর রশীদ সরকার,অ্যাডঃ কানিজ ফেরদৌস আরা ইতুল, অ্যাডঃরেজাউল করিম শাহিন, অ্যাডঃ বিধূভূষন রায়,অ্যাডঃমধুসুদন রায়।

লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির নব- নির্বাচিত পরিচালনা পর্ষদ কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন,নব নির্বাচিত পৌর মেয়র রেজাউল করিম স্বপন,জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি সিরাজুল হক ।