জন্মশতবার্ষিকী উপলক্ষে নরসিংদীতে জাতিরপিতার প্রতি হাজারো মানুষের শ্রদ্ধা নিবেদন

নরসিংদী প্রতিবেদক :
নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী। এ উপলক্ষে আজ সকলে ফুল দিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের সাধারণ মানুষ। জেলা প্রশাসক প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে ফুলের তোরা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন ও অতিরিক্ত পুলিশ সুপার এনামুল হক সাগর।
পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা পুলিশ নরসিংদী, নরসিংদী বিচার বিভাগ, নরসিংদী সরকারি ও বেসরকারি দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসহ সকল স্তরের নরসিংদীবাসী পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে শ্রদ্ধা জানান।
এদিকে বেলা বাড়ার সাথে সাথে একে এক আওয়ামীলীগ, মুক্তিযুদ্ধা সংসদ, জেলা সামাজিক সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এরপর জেলা প্রশাসন উদ্যোগে কেক কেটা উৎসব শেষ সবাইকে মিষ্টি মুখ করানোর ব্যবস্হা করা হয়। তাছাড়া নরসিংদীর বিভিন্ন উপজেলা ও পৌরসভার প্রতিকৃতিতে ফুলের শুভেচ্ছা জানান সংশ্লিষ্ট উপজেলা পরিষদ চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তাসহ হাজারো জনতা অংশ নেন।
এদিকে নরসিংদীর বিভিন্ন উপজেলার পাশাপাশি পলাশেও উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ এবং মুক্তিযোদ্ধরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। এতে অংশ নেন পলাশ এর এমপি ডা: আনোয়ারুল আশরাফ খাঁন দিলিপ, উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা নির্বাহীকর্মকর্তা রুমানা ইয়াসমিন, ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক এবং মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জল হোসেন মন্টু।
