লক্ষ্মীপুরের চররমনী মোহন ইউনিয়নে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

মুজাহিদুল ইসলাম :

“বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর হৃদয় হোক রঙ্গিন” এ প্রতিপাদ্যকে ধারণ করে লক্ষ্মীপুরের চররমনী মোহন ইউনিয়নে উৎসব মুখর পরিবেশে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

(১৭ মার্চ) বুধবার, লক্ষ্মীপুর সদর উপজেলা ২০ নং চর রমনী মোহন ইউনিয়ন ডাঃ আব্দুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়ে বেলা ১১ টার সময় কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

ডাক্তার আব্দুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বাবরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের সভাপতি ও চররমণী মোহন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু ইউসুফ ছৈয়াল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২০ নং চররমনী মোহন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার জামাল উদ্দিন,অত প্রতিষ্ঠান বিদ্যুৎসাহী দুলাল উদ্দিন মোল্লা, আহসানউল্লাহ মাস্টার,চররমনী মোহন ইউনিয়নে ১ম যুগ্ন আহবায়ক আদনান মাহমুদ রিমন, নাগরিক কাগজের সম্পাদক শফিকুল ইসলাম, দৈনিক নোয়াখালী প্রতিদিনে লক্ষ্মীপুর প্রতিনিধি মুজাহিদুল ইসলাম জাহিদ সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র- ছাত্রীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়াল বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকের এই দিনে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল গোপালগঞ্জের নিভৃত গ্রাম টুঙ্গীপাড়ায় জন্ম গ্রহণ করেন। শিশুদের প্রতি তার অকৃত্রিম ভালোবাসার নিদর্শনস্বরূপ দিনটিকে জাতীয় শিশু হিসেবে পালন করা হয়। বাঙালির মুক্তির জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন তিনি। বিশ্বের নিপীড়িত মানুষের কথা বলেছেন তিনি। বিশ্বের এই মহান নেতা শুধু বাংলার মানুষের বন্ধুই ছিলেন না তিনি ছিলেন বিশ্বনেতা।